শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামী শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে লৌহজং উপজেলা পরিষদ সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। যুবসমাজকে সজাগ, সচেতন ও সংগঠিত হলে দুর্নীতির শেকড় অনেকটাই দুর্বল হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, জনগণ ও তরুণদের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, দুর্নীতিবিরোধী চেতনাকে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে।