শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ৭ ডিসেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় জাতীয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, রূপসা থানা পুলিশের এসআই খান ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, শেখ তৈয়েবুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, হায়দার আলী, মাওলানা শফিউদ্দিন নেছারী, মাওলানা হেকমত উল্লাহ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফ.ম.আইয়ুব আলী, আঃ সালাম, মোঃ নাজিমুদ্দিন প্রমূখ