শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জিন্নাতুল আরা। রবিবার (৭ ডিসেম্বর) তিনি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
এর আগে জিন্নাতুল আরা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুর রউফ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুল ইসলাম, মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর কার্যকালে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে জিন্নাতুল আরা বলেন,”সবাই একসঙ্গে কাজ করব। এই জন্য সবার সহযোগিতা চাই।”মেলান্দহের সামগ্রিক উন্নয়নে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেছেন। তাঁর যোগদানের ফলে উপজেলা প্রশাসনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।