1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষককে আন্তঃজেলা বদলির দাবি

খোকন মৃধা :
  • Update Time : Monday, December 8, 2025,
  • 50 Time View

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকদের জেলা বদলির দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহল। এ ব্যাপারে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, দেশের অন্যান্য সরকারি চাকরি জীবীরা নিয়মিতভাবে বিভিন্ন জেলায় বদলি হয়ে দায়িত্ব পালন করলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে নিজ থানা বা নিজ গ্রামের স্কুলেই দীর্ঘদিন চাকরি করেন। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার মানে স্থবিরতা তৈরি হয় এবং পেশাগত জবাবদিহিতাও কমে যায় বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, নিজ এলাকায় দীর্ঘদিন থাকার ফলে শিক্ষকরা অনেক সময় দায়িত্বে শিথিল হয়ে পড়েন। তাদের মতে, দূরদূরান্ত থেকে নতুন শিক্ষক কোনো স্কুলে যোগ দিলে নতুন পরিবেশ ও দায়িত্ববোধের কারণে স্কুলে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষক-শিক্ষার্থীর প্রতি মনোযোগ বৃদ্ধি পায়।

সাধারণ মানুষের এমন দাবি ও আবেদন বিবেচনায় নিয়ে শিক্ষক বদলি নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে। তাঁরা মনে করেন, আন্তঃজেলা বদলি চালু হলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান সমানভাবে উন্নত হবে এবং শিক্ষাব্যবস্থায় নতুন গতিশীলতা ফিরে আসবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ