শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
কুকুর বা প্রাণী হত্যায় ইসলাম কী বলে?
এস এম আলম
সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে একটি নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে একজন সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে কুকুরের ৮টি ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকে ঘটনার সমালোচনা ছড়িয়েছে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের উপদেষ্টার হস্তক্ষেপে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিড়ালকে খাচায় বন্দী করে জীবিত অবস্থায় আগুনে পোড়ানোর ছবি ভিডিও ভাইরাল হয়,এভাবে বিনা কারণে কুকুর বিড়ালসহ বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন করা সম্পর্কে ইসলাম কী বলে?
নিরাপরাধ কুকুর বা প্রাণী হত্যা দেশের প্রচলিত আইনই নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকেও এমন ঘটনা একটি গুরুতর অপরাধ। ইসলামে পশু-পাখিরও অধিকার রয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা বাধ্যতামূলক। অন্যায়ভাবে প্রাণী হত্যা, নির্যাতন বা তাদের ক্ষতি করা ইসলামে হারাম এবং নিন্দনীয় কাজ হিসেবে গণ্য হয়। তাই কুকুরসহ কোনো প্রাণীকে অযথা হত্যা করা বা নির্যাতন করা মানবিক ও ধর্মীয় উভয় দিক থেকেই অগ্রহণযোগ্য।