শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুম ২০২৫–২৬ এ কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করতে কৃষকের অ্যাপসের মাধ্যমে লটারির ড্র সম্পন্ন করেছে নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য বিভাগ।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২.০০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধিত কৃষকদের তথ্য ব্যবহার করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে লটারির ড্র পরিচালনা করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা এতে অংশগ্রহণ করেন। লটারি নির্বাচিত কৃষকেরা সরকারি নির্ধারিত মূল্যে ধান সরবরাহের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন—
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মামুন
ওসি এলএসডি (ভারপ্রাপ্ত) মোঃ নবাব
তারা বলেন,
“কৃষকের অ্যাপস ব্যবহারের ফলে পুরো প্রক্রিয়া এখন আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত। প্রতিটি ধাপই ডিজিটাল সিস্টেমে পরিচালিত হওয়ায় অনিয়ম বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।”
এ সময় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী–পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রশ্ন–উত্তর পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে লটারির ড্র সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল লটারি ব্যবস্থার ফলে ‘পরিচিতি–নির্ভর তালিকা’ বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে গিয়ে প্রকৃত কৃষকেরাই অগ্রাধিকার পাচ্ছেন। এতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়া ছাড়াও সরকারের কৃষিবান্ধব নীতিমালা মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে।
লটারি শেষে অংশগ্রহণকারী মহিবুল ইসলাম সুজন মিলনও তৈয়ব আলী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, অ্যাপসভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়া তাদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।
আয়োজনে: উপজেলা খাদ্য বিভাগ, ডিমলা, নীলফামারী।