শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
কয়রা উপজেলায় আমন ধান পাকতে শুরু করেছে। সোনালি ধানে ছেয়ে গেছে মাঠ। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
সম্প্রতি সরেজমিনে উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের কৃষক আব্দুর রহিম সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এসময় রহিম মিয়া বলেন, ‘অতি বৃষ্টিতে আগাম জাতের ধানের কিছুটা ক্ষতি হলেও এখন আবহাওয়া ভালো থাকায় এবার ধানের ক্ষেতে তেমন কীটনাশক প্রয়োগ করতে হয়নি।
ফলনও ভালো হয়েছে।’ তিনি বলেন, ‘কোথাও ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে, আবার কোথাও কয়েকদিনের মধ্যে ধানকাটা ও মাড়াই শুরু হবে। এরপর রবি ফসল চাষের জন্য দ্রুত জমি প্রস্তুত করা হবে। আশা করছি ধানের ভালো দাম পাব।
’
মহারাজপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের কৃষক মজিবার বিশ্বাস বলেন, ‘আমি দুই বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। এই সময় ধান কাটতে ও ঘরে তুলতে শ্রমিকের সংকট নাই বললেই চলে। কারণ কাজ না থাকায় বেকার সময় পার করছেন কৃষি শ্রমিকরা।’ তিনি বলেন, ‘বর্তমানে ধানের বাজারমূল্যে বেশ সন্তুষ্ট কৃষকরা। বাজারে আমন ধান প্রতি বস্তা ষাট কেজিতে ১৬০০থেকে১৭০০টাকা পাওয়া যাচ্ছে।