শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
টাঙ্গাইল জেলা সদরের আকুরটাকুর পাড়া এলাকায় অবস্থিত লাজফার্মায় ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার পরিচালিত এই অভিযানে ভেজাল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ফার্মেসিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন কিছু ওষুধ মজুত এবং বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এসময় ফার্মেসির দায়িত্বশীলদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান চলমান থাকবে।