শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
খুলনায় জজ কোর্টের সামনে গুলিতে নিহত হয়েছে দুইজন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসা উপজেলার বাগমারা এলাকার এজাজ শেখের পুত্র রাজন ও সহযোগী হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনায় পুরো খুলনা নগরীসহ আদালত পাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবী এবং নগরীর সাধারণ জনতা,
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, এবং তিনি সত্যতা স্বীকার করে বলেন খুলনা মহানগরীসহ জেলার আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে।