শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজের ছাত্র অনিকের হাতে বন্ধু ফাহিম নিহত: দেশজুড়ে ভাইরাল!
ময়মনসিংহে বন্ধু ফাহিমকে কু’পিয়ে হ/ত্যা করে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক ঘটনার পরপরই নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি পুলিশ কে জবানবন্দি দেন করটিয়া সা’দত কলেজের একজন শিক্ষার্থী হিসেবে।
পুলিশ জানায়, নিহত ফাহিম মালয়েশিয়াতে পড়াশোনা করতেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে ঘটে এই ম’র্মান্তিক হ/ত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা না করে সরাসরি থানায় হাজির হয়ে অনিক হ/ত্যার কথা স্বীকার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে অনিক শান্ত মস্তিষ্কে প্রশ্নের উত্তর দেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। জবানবন্দিতে তিনি দাবি করেন, তার বন্ধু ফাহিম নাকি ‘কালো জাদু’ বা ‘ব্ল্যাক ম্যাজিক’ করে তার জীবন ক্ষতিগ্রস্ত করছে—এই বিশ্বাস থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মানসিক অবস্থাসহ সব দিক খতিয়ে দেখা হবে। নিহত ফাহিমের পরিবার শোকাহত ও ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেছেন।