1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা, বইপ্রেমীদের সমাগম

মোঃ আবদুল আউয়াল সরকার:
  • Update Time : Monday, December 1, 2025,
  • 78 Time View

বইপ্রেমীদের সমাগম বাড়ছে। বইমেলা প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে।
সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা। গল্প, উপন্যাস ও কবিতাসহ নতুন বই আসে মেলায়। অনেকেই মেলায় ঘুরতে এসেছেন, প্রিয় লেখকের বইও কিনেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে মেলা আরও মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা। এবার প্রথম থেকেই যেভাবে পাঠকের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিক্রি আগের বছরগুলোর চেয়ে বেশি হবে বলে মনে করছেন বিক্রয়কর্মীরা। আগের বছরগুলোর তুলনায় এবার মেলার পরিবেশ সত্যিই ভালো।
বিক্রয়কর্মীরা বলেন, এখন পর্যন্ত পাঠক-দর্শকের উপস্থিতি ভালোই মনে হচ্ছে। কেউ কেউ বই কিনছেন, তবে অধিকাংশই দেখছেন। দর্শক বাড়লে ক্রেতাও বাড়বে। আশা করছি এবারের মেলা আগের কয়েক বছরের চাইতে ভালো হবে।

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (২৮নভেম্বর) বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা শুরু হয়।প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।

এবারের বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

মেলায় ঘুরতে আসা ফয়সাচল আহমেদ বলেন, এবার মেলার পরিবেশ দেখে সত্যিই ভালো লাগছে। বিশেষ করে এবার দর্শনার্থীদের বসার ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।

পৃথিবীতে বইয়ের মতো নিঃস্বার্থ বন্ধু পাওয়া অসম্ভব। বই পথহারা মানুষকে আলোর পথে নিয়ে আসে। দিশেহারা মানুষেরা বই পড়ে খুঁজে পায় জীবনচলার আলোকবর্তিকা। বই সন্ধান দেয় অন্ধকার ছেড়ে আলোর পথে আসার। তাই সবার প্রতি আহ্বান থাকল—নিজে বই পড়ুন, নতুন নতুন বই কিনুন, অপরকে বই কিনতে উৎসাহ দিন, প্রিয়জনকে বই উপহার দিন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ