শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুন নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক আসাফুদৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিপুল সংখক দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।