শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামসুল আলম সরকার। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
নতুন এসপি মো. শামসুল আলম সরকার ২৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩১ আগস্ট মুন্সিগঞ্জ জেলার এসপি হিসেবে যোগদান করেন এবং দায়িত্ব পালনকালেই দ”ক্ষ”তা, স”ত”তা ও পেশাদারিত্বের জন্য প্র”শং”সি”ত হন।
এবং বর্তমানে টাঙ্গাইলের বিদায়ী এসপি মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলায় নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।