শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর /২৫) দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পৌরসভার রয়েল রিসোর্টে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সভাপতি এবং বিভিন্ন আলেমসমাজ সহ মাদ্রাসার ছাত্রদেের সমষ্টিগত ভাবে দোয়ার আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাবেক মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,আল মুজাহিদ মল্লিক উপস্থিত ছিলেন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিকসহ যুবদলের আশরাফুল আলম, সোনারগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি রুহুল আমিন কাসেমী । দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানে আহবান জানান।
উপস্থিত বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অন্যতম জনপ্রিয় নেতা। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে জনগণের মাঝে ফিরে আসতে পারেন—এটাই সকলের কামনা। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।