শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম),ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে
এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৫/১১/২৫খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে মোঃ দুদু মিয়াকে পিতা-মৃত আঃ হাসিম, ফিরিঙ্গিকান্দা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৬০ (ষাট) লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।