শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রাম কোর্টের একটি চেক প্রতারণা মামলায় মহেশখালী থানা পুলিশের হাতে আটক হয়েছেন সুমন দে (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে মহেশখালী ভূমি অফিস এলাকায় দালাল হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, চেক সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার দুপুরে মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সুমন দে বিভিন্ন সময় ভূমি অফিস–সংশ্লিষ্ট কাজ করিয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগেও এলাকায় বহুদিন ধরে আলোচিত ছিলেন।
থানা সূত্র নিশ্চিত করেছে যে, তাকে চট্টগ্রাম কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বলছেন, সুমন দে’র বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও আইনের আওতায় এবারই প্রথম তাকে গ্রেপ্তার করা হলো।