শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

১৫ বছরের অত্যাচারের চূড়ান্ত রায় দেখতেই জনগণের অপেক্ষা—রিপন

শেখ মোঃ লিখন  / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, মুজিব কোট ছাড়লেই কেউ বিএনপি হয়ে যায় না। যারা আওয়ামী লীগের হয়ে অত্যাচার করেছে, তাদের পুনর্বাসনের দরকার নেই। বিএনপির কর্মীর অভাব নেই। অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে—মানুষকে অত্যাচার করার জন্য, খুনের রানীকে সমর্থন দেওয়ার জন্য।
আজ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই—এটা এখন “পলাতক লীগ”।

গতকাল সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা থানার পশ্চিমে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা দেয়ার দাবিতে নাগরিক জমায়েত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আজ ১৭ই নভেম্বর—বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য যে আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে বাংলাদেশের ১৫ বছরের জনগণের কাঁধে চেপে বসা এক অবৈধ স্বৈরাচার, অবৈধ প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন, গুম-খুনসহ অসংখ্য গুরুতর অভিযোগের মুখোমুখি—তার বিচার কার্যক্রম চলছে।
আমরা আশা করি এই বিচারের মাধ্যমে তার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা চাই অবিলম্বে ন্যায়সঙ্গত বিচার হোক, এবং তার অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
গত বহু বছর ধরে তিনি তার বিরোধীদের দমন করেছেন, মানুষের ওপর গুম, হত্যা ও নির্যাতনের মাধ্যমে নিজের শাসনকে পাকাপোক্ত করেছেন। আমার সহযোদ্ধা ইলিয়াস আলীকেও গুম করা হয়েছিল। যারা তার বিরুদ্ধে কথা বলেছেন—তাদের অনেককে হত্যা, গুম ও হয়রানির শিকার হতে হয়েছে। অনেকে পরিবারের কাছে ফিরে যেতে পারেনি। এই “খুনের রানী”, জনগণের ক্ষমতা হরণকারী ব্যক্তি ১৫ বছর দেশের ওপর শাসন ও শোষণ চালিয়েছেন। নির্বিচারে লুটপাট করেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চাপিয়ে দিয়েছেন।
তার নির্দেশেই পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন শক্তি ব্যবহার করে বিরোধীদের দমন করা হয়েছে। ফলে দেশের মানুষ অবশেষে ১৫ বছর পর তাকে ক্ষমতা থেকে নামিয়েছে। তিনি গর্ব করে বলতেন “শেখের বেটি পালায় না”—কিন্তু এখন তিনি বিদেশে পালিয়ে আছেন।
আমাদের জীবনের মূল্য তিনি কখনোই দেননি। আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। অনেকে অন্যায়ভাবে ফাঁসির মুখে পড়েছে। তাই আমরা অন্যায়ের প্রশ্রয় চাই না—আমরা চাই তার ন্যায়সঙ্গত বিচার এবং প্রয়োজনীয় শাস্তি।
তিনি অসংখ্য মানুষকে হত্যা, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করেছেন। আমাকেও নির্যাতন করা হয়েছে। আমার বিরুদ্ধে ৩৭টির বেশি মামলা দেওয়া হয়েছিল। আমি যখন হাসপাতালে অক্সিজেন নিয়ে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম, তখনও আমাকে হুইলচেয়ারে করে আদালতে নেওয়া হয়েছিল। আমার আইনজীবী বলেছিলেন আমি গুরুতর অসুস্থ—তবুও তিনি রেহাই দেননি। অপারেশনের আট দিনের মাথায় আমাকে আদালতে দাঁড় করানো হয়েছিল।
আমার মতো অসংখ্য মানুষ এভাবে নির্যাতনের শিকার হয়েছে। যেই গোপালগঞ্জের বিচারক আমাকে এমন অবস্থায় জেলে পাঠিয়েছিলেন—পরবর্তীতে তাকেই পুরস্কার হিসেবে হাইকোর্টের বিচারপতি বানানো হয়েছে। এমন অবিচারের জন্য সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
আজ পদ্মা সেতুর উত্তর প্রান্তে আমাদের মতো মজলুম মানুষরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। যারা তার সময় কোনো ত্যাগ করেনি, যারা সুযোগ-সুবিধা ভোগ করেছে—তারা আজ রাজপথে নেই। অথচ যারা নির্যাতিত হয়েছে—তারা আজ ন্যায় বিচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে।
আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, হত্যা ও মামলা করেছে—তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি আজ তাদের সাথে হাত মিলিয়ে চলছেন। দল ভারী করার জন্য এসব সন্ত্রাসী, লুটেরা, মাদক ব্যবসায়ীদের বিএনপিতে আনার কোনো প্রয়োজন নেই। যারা জনগণের ঘৃণার পাত্র—তাদের দলে রাখা উচিত নয়।

ড. আসাদুজ্জামান বলেন, আমাদের দেশের এমপিরা একবার এমপি হলেই এলাকায় থাকে না। তারা শহরে থাকে, আর এলাকায় এলেও শুধু প্রধান অতিথি হয়ে আসে। আমরা অতিথি এমপি চাই না—আমরা চাই এলাকার সন্তান হিসেবে দায়িত্ব পালনকারী এমপি। যদি এমপি এলাকায় থাকেন—উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি—সবারই এলাকায় থাকা নিশ্চিত হবে। এতে ঘুষ-দুর্নীতি কমবে, আইনশৃঙ্খলা ভালো থাকবে, উন্নয়ন সঠিকভাবে হবে। হাসপাতাল, স্কুল, রাস্তা—সবকিছু সঠিকভাবে তদারকি করা যাবে।
মানুষ যে পরিবর্তনের জন্য ৫ আগস্ট আন্দোলন করেছে—তার প্রতিফলন আগামী নির্বাচনে দেখতে চাই। আমরা এমন সরকার চাই, যাকে আমরা বলতে পারি—এটাই আমাদের সরকার।

ইমাম না থাকলে মসজিদের কাজ চলে না, ওসির কাজ চৌকিদার করতে পারে না। যার কাজ তারই করতে হবে। তাই আমি নিজে মানুষের মাঝে থাকি—সহযোগী পাঠিয়ে দায়িত্ব এড়াই না।

আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছি—নিজের সুবিধার জন্য নয়। আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।
ন্যায়বিচারের দাবিতে, মানুষের অধিকারের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি—পদ্মা সেতুর উত্তর প্রান্তে।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় এবং লৌহজং উপজেলা বিএনপি নেতা মোসারফ হোসেন নসু-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শেখ জাহাঙ্গীর আলম, বর্ষিয়ান বিএনপি নেতা আব্দুর রহমান শেখ,সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব দেওয়ান জহির আমিন, হলদিয়া ইউনিয়ন বিএপি নেতা কামাল খান, কুমারভোগ ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস শেখ,থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল-আমিন, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *