শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটর সাইকেল জব্দ এবং ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ। ১৫ ই নভেম্বর শনিবার রাতে ঢাকা- নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আব্দুস সালাম মাস্টারের ছেলে মো: নুরুজ্জামান (৪৫)
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান,গোপন সংবাদের ভিওিতে শনিবার রাতে ঢাকা- নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধানকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।পরে মোটরসাইকেলর চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়।
রবিবার দুপুরে ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।