1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

রায়পুরের দুর্গম চরাঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে জরুরী প্রয়োজন একটি সেতু

আব্দুল্লাহ আল মামুন:
  • Update Time : Monday, November 3, 2025,
  • 71 Time View

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোল্লার হাটের চর কাছিয়া গ্রামের ভেকু কাটা খালের – খেয়া ঘাট সংলগ্ন খালের ওপর একটি সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা । ফলে খালের দুই তীরে থাকা তিনটি জেলা লক্ষীপুর – ভোলা – বরিশালের অন্তত কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ আজও যোগাযোগ বিচ্ছিন্ন জীবন-যাপন করছে। ভরসা কেবল মাত্র একটি নৌকা । এতে ভোগান্তির চরমে পৌঁছেছে স্থানীয়রা ।

সেতু না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চরাঞ্চলের লাখো মানুষ। প্রতিদিন নৌকায় খাল পারাপারে অপচয় হচ্ছে কর্মঘণ্টা, গুনতে হচ্ছে বাড়তি টাকা। দুর্ভোগ নিরসনে খেয়া ঘাটে একটি সেতু নির্মাণের দাবি এ অঞ্চলের হাজার মানুষের।

গ্রামের শত শত মানুষ প্রতিদিন একটি নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে । শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি কার্যক্রমে পড়ছে বড় ধরনের বাধা। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি জরুরি মুহূর্তে রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময়ও ঘটছে দুর্ঘটনা। বর্ষার সময় ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, একদিকে নেই গাড়ি যাতায়াতের সেতু অপরদিকে নেই রাস্তাঘাট। এ কারণে এই এলাকায় কেউ আত্মীয়তা করতে চায় না। তাই এই খালের ওপর একটি সেতু নির্মাণ হলে এ অঞ্চলের শিক্ষার্থী, কৃষক, নারী-পুরুষ সবার জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন। শুধু তাই নয়, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেতুটি হবে মাইলফলক।

স্থানীয় বাসিন্দা মো: রাসেল সর্দার বলেন,সম্প্রতি ৮ নং ইউনিয়ন মোল্লার হাট থেকে ক্রয় করা ৮ থেকে ১০ লক্ষ টাকার মুদি দোকানদারদের চাল চিনি লবণ ও কৃটনাষক ঔষধসহ বিভিন্ন মালামাল মিয়ারহাটের রাহুল ঘাট থেকে ট্রলারে করে টুনিরচর কানিবগা একতা বাজার নামক স্থানে নেওয়ার পথে ট্রলারটি নদীর জোয়ারের পানির গতি বেশি থাকার কারণে খালে সকল মালামালসহ জোয়ারের পানিতে ট্রলারটি ডুবে যায়। এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘আমি বারবার দাবি জানিয়েছি, এখানে একটা সেতু খুবই দরকার। জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত।

এবিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি , ওই স্থানে একটি একটি সেতু নির্মাণ জরুরী হয়ে পড়েছে । জনদুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ