1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান আছে -ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • Update Time : Wednesday, October 22, 2025,
  • 108 Time View

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাইকারদের হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমরেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে । চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে।তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।

দক্ষ এবং পূর্বে দুর্ঘটনা ঘটান নাই এমন নির্বাচিত ২ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ