1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

টঙ্গীতে মরহুম কামরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : Saturday, October 18, 2025,
  • 63 Time View

গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম কামরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর এরশাদ নগর টি, ডি,এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় ফিট ব্যাক স্পোর্টং ক্লাব ও পূর্ণতা স্পোর্টিং ক্লাব।

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ের খেলায় ফিট ব্যাক স্পোর্টং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর ৬- আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।

এ সময় টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি।

খেলায় প্রধান অতিথি প্রভাষক বশির উদ্দিন
বলেন—“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। মরহুম কামরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকুক।”

তিনি আরও বলেন, যুবসমাজের ইতিবাচক ভূমিকা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে খেলাধুলা ও সামাজিক কাজে সম্পৃক্ত হতে হবে।

খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগমে এলাকা পরিণত হয় উৎসবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে অনুপ্রাণিত করার এমন আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সবাই।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ