মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস’ অক্টোবর ২০২৫ পালনের ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০.০০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও বাংলাদেশ উইমেন্স ফ্যাশন ডিজাইনারস সোসাইটি (BWFDS) যৌথ উদ্যোগে “বিনামূল্যে স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ এম এ হাই পরিচালক, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল। আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, আইরিন হক আইভি, প্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন্স ফ্যাশন ডিজাইনারস সোসাইটি (BWFDS) ), জিনিয়া শারমিন জামান (অরগাইজিং সেক্রেটারী), শাম্মা সালওয়া চৌধুরী (প্রেসিডেন্ট সাউথ) ও সিয়ামা আফরোজ(কালচারাল সেক্রেটারী সাউথ), শ্রাবনী স্নেহা, (প্রেসিডেন্ট নর্থ) সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দ ও দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা ক্যান্সার একটি মরণব্যাধি, যা প্রতি বছর সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। অথচ কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য। যেমন- সন্তানকে বুকের দুধ খাওয়ানো, চর্বিযুক্ত খাবার পরিহার, ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা,শরীরের কোনো স্থানে অস্বাভাবিক পিণ্ড দেখা দিলে লজ্জা না করে দ্রুত ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বক্তারা ক্যান্সার বিষয়ে পরামর্শ, পরীক্ষা ও চিকিৎসা সেবার জন্য ‘বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম’-এর সাথে (ঠিকানা: ১২০/৩-সি, দারুস সালাম, টেকনিক্যাল মোড়, মিরপুর, ঢাকা) যোগাযোগ করার অনুরোধ জানান।
বিশিষ্ট অনকোলজিষ্ট ডা. তাসলিমা বেগমের দক্ষ নেতৃত্বে পরিচালিত এই স্ক্রিনিং কার্যক্রমে অংশগ্রহণকারী মা-বোনদের জন্য স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক সনাক্তকরণ এবং চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করা হয়।
মিডিয়া ও সাইন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করেন চ্যানেল “আমরা জানতে চাই (AJC)” এবং Healthcare pharmaceuticals