শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা ৩নং নৈহাটি ইউনিয়ন ৯নং ওয়ার্ড সামন্তসেনা শাখা কর্তৃক রাস্তার দুই পার্শ্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ১৭অক্টোবর সকাল ৮টায় অভিযান পরিচালিত হয়।
সামন্তসেনা নোমান স্কুল থেকে নতুনহাট অভিমূখে চলমান কাজের অংশ হিসেবে ওয়ার্ড সভাপতি হাঃ মোফাজ্জল শেখ এর সভাপতিত্বে ওয়ার্ড বায়তুল সম্পাদক আল-আমিন এর নেতৃত্বে এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন, টিএসবি ইউনিয়ন জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি আ: গফ্ফার।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি এস.এম তৌহিদুল ইসলাম শেরশাহ্, যুব ইউনিট সভাপতি মোঃ মিজান সরদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ওয়ার্ড সেক্রেটারি মোঃ শরীফ শেখ, জামায়াত নেতা হাফেজ নূর ইসলাম, শাহীন সরদার, মো. কামরুজ্জামান টুকু, ফারুক পাইক, সোবাহান মোল্লা, ছোমের হাওলাদার, অহিদুল হাওলাদার, আসাদ সরদার, আকরাম হোসেন শেখ, মাসুদ ফকির, কামরুজ্জামান মন্ডলসহ আরো অনেকেই।