মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ফরাজী আন্দোলনের অগ্রগামী মহান নেতা হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর পূণ্যভূমি শরীয়তপুর জেলা — যার নামকরণই হয়েছে এই মহান ব্যক্তিত্বের নামে। এই ঐতিহাসিক জেলার মর্যাদা রক্ষায় ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দাবিতে “শরীয়তপুর বাসি ঢাকা বিভাগে থাকতে চাই” স্লোগান তুলেছেন কে. এম. ফরিদ আহমেদ, সহ-সভাপতি ঢাকাস্থ জাতীয়তাবাদী কল্যাণ ফোরাম (সখিপুর থানা শাখা)।
তিনি বলেন, শরীয়তপুর জেলার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। তাই শরীয়তপুরকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত করা হলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
স্থানীয় গণমানুষ ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও তাঁর এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।