1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

নবীনগরের ইব্রাহিমপুরে বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

মোঃ আবুল কালাম 
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 57 Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত সাবেক ইউনিয়ন সদস্য আলামিন খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সভার প্রতিবাদে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন স্থানিয় এলাকাবাসী।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার ও তার কথিত বাহিনীকে উল্লেখ্য করে যে প্রতিবাদ সভা-বিক্ষোভ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেন। উল্টো প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলামিন খন্দকারের কিশোর গ্যাংয়ের অত্যাচার ও হয়রানির অভিযোগ করেন স্থানিয় ইউপি সদস্য ও এলাকাবাসী।

এ সময় বক্তব্য প্রদান করেন মানিক মুন্সি, কিবরিয়া, মো. জয়নাল উদ্দিন, আউয়াল মোল্লা, মানিক মিয়া সরকার, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. কবির হোসেন ভুইঁয়া, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জহর ভূইঁয়া, মুজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, আবুল কাসেম, মো. নাজিম উদ্দিন (আর্মি), ইউনুস মিয়া, রাশেদ মিয়া, সংরক্ষিত ইউনিয়ন সদস্য জাহানারা বেগম মেম্বার (৪ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ড), সংরক্ষিত ইউনিয়ন সদস্য খালেদা বেগম রেনু মেম্বার (৭নং, ৮ নং ও ৯ নং ওয়ার্ড) ও রাসেলসহ স্থানিয় এলাকাবাসী।

বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, গত শনিবার যে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করা হয়েছে স্থানিয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তা উদ্দেশ্যপ্রনোদিত ও ভুয়া। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার, কবির মেম্বার, হালিমা খাতুন, জহর ভূইঁয়া’র বিরুদ্ধে যে অভিযোগ করেছে যে, চাঁদাবাজ, অর্থ আত্মসাৎকারি, ছিনতাইকারি, মামলাবাজ ও হয়রানিকারি তা আদতে উল্টো আলামিন খন্দকার ও তার গংরা বিগত আওয়ামী সরকারের ক্ষমতা দেখিয়ে করে আসছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দাপট কমেনি। এ সময় তারা স্থানিয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আলামিন খন্দকার ও তার গংদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করে তাদের বিচার দাবি করেন। প্রতিবাদ, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন থেকে আলামিন খন্দকারের হয়রানি, মামলাবাজি ও আত্মাচারে অতিষ্ঠ দাবি করে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি জানানো হয়

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ