মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

খান মুজাহিদুল ইসলাম রাজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১০ অক্টোবর )বিকালে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শহীদ মনসুর স্মৃতি সংসদ ও খুলনা মোহামেডান একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ ।
শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাজী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক ক্রীড়া সংগঠক মাফতুন আহমেদ রাজা, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু , ক্রীড়া সংগঠক মাইনুল ইসলাম টুটুল, জাতীয় ফুটবলার ও বর্তমান কোচ দোস্তগীর হোসেন নিরা, জাহাঙ্গীর হোসেন (ছোট) , আশরাফ আলী সুজন, জাহাঙ্গীর হোসেন (বড়), ইমরোজ চৌধুরী শরিফুজ্জামান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সদস্য এফ এম মনিরুল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আলম শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন
বিএনপি নেতা এস এম এ মালেক,
সাবেক ইউপি সদস্য মোঃ সাজ্জাদ সরদার, মুন্না সরদার, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, সহ-সভাপতি ফ.ম.আইয়ুব আলী, আবুল কালাম, ফরিদ শেখ,
বিল্লাল হোসেন, সামিউল আলম রিসাদ , ফেরদৌস, জহির রায়হান, তাহসিন, সিজন, আবির, তানভির, সাদ্দাত, জি এম হিরোক,আব্দুর রহমানসহ অনেকেই ।
মনসুর স্মৃতি সংসদের পক্ষে আপন ১-০ গোলে মোহামেডান একাদশ কে পরাজিত করে