1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ভূয়া জম্মনিবন্ধনে কাজী নিয়োগ, জেলা রেজিস্ট্রারের তদন্ত

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025,
  • 138 Time View

 

মনির হোসেন চৌধুরী :

লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চরকাদিররা ইউনিয়নের ভূয়া জম্মনিবন্ধন জালজালিয়াতি ও প্রতারণা , বাড়ি নির্মানের আগে ৪০৬ নং হোল্ডিং ২০২২ ইং এর পরিচয়পত্র স্থায়ী বাসিন্দা দেখিয়ে গত ১০ নভেম্বর ২০১৩ সালে আইন মন্ত্রণালয় থেকে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে অস্থায়ী লাইসেন্স বানিয়ে নিয়েছেন আবদুর রহমান নামে এক ব্যক্তি ।হাইকোর্টের নিষিদ্ধধাজ্ঞা অমান্য করে দীর্ঘ ১২ বছর যাবত অবৈধভাবে চার হাজার বিয়ে ও তালাক, ম্যারিজ সার্টিফিকেট, রেজিস্ট্রার করে আসছেন অস্থায়ী বাসিন্দা কাজী আবদুর রহমান।

অবৈধ কাজী আবদুর রহমান লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের ২ নং ওয়ার্ড সৈয়দ আহম্মেদ বাড়ি প্রকাশ রুচুনের বাপের বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছোট ছেলে।তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও হাজীর হাট ইউনিয়নের অতিরিক্ত কাজীর দায়িত্ব পালন করে আসছেন ।

এ বিষয়ে চরপাগলা গ্রামের তোরাবগঞ্জ ইউনিয়নের মফিজ উল্যার ছেলে মো: মোসলেহ উদ্দিন নামে এক ব্যক্তি চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা অবৈধ ভুয়া কাজী আব্দুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টে রিট চ্যালেনঞ্জ করে একটি পিটিশন দায়ের করেন।যাহার রীট পিটিশন নং ৪২০৮/২০১৪।

গত ১৮ মে ২০১৪ সালে বিচারপতি সালমা মাসু চৌধুরী, মো: হাবিবুল গনি তিন মাসের জন্য কাজী আব্দুর রহমানের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ স্থগিত করেন, এর পরে ২৬ আগষ্ট ২০১৪ সালে বিচারপতি শেখ হাসান আরিফ, এবং আবু তাহের মোঃ সাইফুর রহমান হাইকোর্ট বেঞ্চের আদালত আবদুর রহমান কাজীর লাইসেন্স নিয়োগ স্থগিতাদেশ মেয়াদ রুল নিষ্পত্তি হওয়া পযর্ন্ত থেকে বর্ধিত করার আদেশ দেয়া হয়।

মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘ ১২ বছর যাবত অবৈধভাবে প্রায় চার হাজার বিয়ে, এবং তালাক, দেশ বিদেশে ম্যারিজ সার্টিফিকেট প্রদান করে আসছেন কাজী আবদুর রহমান।

হাজীর হাট ইউনিয়নের কাজী গত ৩১ জুলাই ২০২৪ নিকাহ রেজিস্ট্রার এবিএম বেলাল হোসাইন স্বেচ্ছায় -অবসর গ্রহন করায় হাইকোর্টের নিষেধাজ্ঞা চলমান অবস্থায় তড়িঘড়ি করে,উৎকোচ গ্রহনের মাধ্যমে শূন্য কোটায় ১২০ দিনের জন্য গত ২৯ জুন ২০২৫ ইং নিকটতম পার্শ্ববর্তী হাজীর হাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবদুর রহমানকে অতিরিক্ত কাজীর দায়িত্ব প্রদান করেন লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। ৩০ জুন লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার চাকুরী থেকে অবসর গ্রহন করে চলে যান।

হাজীর হাট ইউনিয়ন চরজাঙ্গালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়ার স্বত্তেও জম্ম সনদের তথ্য গোপন, জালজালিয়াতি করে, অসুদপায় মাধ্যমে চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগের দায়িত্ব নিয়ে প্রতারণার মাধ্যমে কাজ করে আসছেন কাজী আবদুর রহমান। অন্যদিকে অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাজী আব্দুর রহমানকে হাজীর হাট ইউনিয়নের অতিরিক্ত কাজীর দায়িত্ব দেয়া নিকাহ রেজিস্ট্রার নিয়োগের আদেশটি বাতিলে দাবিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৩ নং চর লরেন্স ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো:আব্দুল লতিফ।

অভিযুক্ত কাজী আবদুর রহমান, জানান আমার স্থায়ী ঠিকানা হাজির হাট ইউনিয়নে হলেও ২০০৬ সালে আগে কোন জম্মনিবন্ধন সরকার করে নাই, বতমানে চরকাদিরা ইউনিয়নের অনলাইনের মাধ্যমে জম্মনিবন্ধন সনদ নিয়েছি। নোয়াখালীর ভোটার আইডি পরিবর্তন করে ২৫ মার্চ ২০২৫ ইং চরকাদিরা ইউনিয়নের পরিচয় পত্র স্থানান্তর করি এবং ২০ নভেম্বর ২০১৩ সালে জমি ক্রয় করে নাগরিক অধিকার লাভ করি। হাইকোর্টের রায় অমান্য করে দীর্ঘ এক যুগে ৪ হাজার বিয়ে কিভাবে রেজিস্ট্রার করেছেন। জবাবে আব্দুর রহমান বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার কোন নোটিশ আমি হাতে পায়নি।

এই বিষয়ে চরকাদিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, আবদুর রহমান কাজী চরকাদিরা ইউনিয়নের অস্থায়ী, বা স্থায়ী কোন বাসিন্দা নয়, তিনি আমাদের পরিচিত নয়, আমরা তাকে চিনি না।

অন্য দিকে চর কাদিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হারুন জানিয়েছেন, আবদুর রহমান চরকাদিরা ইউনিয়নের স্থায়ী কোন বাসিন্দা নয়, তার গ্রামের বাড়ি এবং স্থায়ী ঠিকানা হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরজাঙ্গালিয়া গ্রামের সৈয়দ আহম্মেদ ছেলে।

হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন জানিয়েছেন, আবদুর রহমান আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, তার বাবার নাম মৃত সৈয়দ আহমেদ ছোট ছেলে। আজকে তাদের বাড়িতে জায়গায় জমি মাপঝোপ চলছে, আমি সেখানে উপস্থিত ছিলাম।

কমলনগর উপজেলার নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সভাপতি আবদুর লতিফ ও সাধারণত সম্পাদক মাকছুদুর রহমান বলেন..কাজী মোসলেহ উদ্দিন নামে একব্যক্তি ২০১৪ সালে হাইকোর্টে অবৈধ কাজী আব্দুর রহমানের নিয়োগের বিরুদ্ধে একটি রিট পিটিশন করেন হাইকোর্ট বিভাগ নিকাহ রেজিস্ট্রার নিয়োগের স্থগিতের আদেশ দেন, আদেশ অমান্য করে ১২ বছর অবৈধভাবে নিকাহ রেজিস্ট্রার কাজ করে আসছেন, অন্যদিকে ভারপ্রাপ্ত হিসেবে হাজীর হাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিবেবে নতুন করে নিয়োগ নিয়ে কাজ করে আসছেন। আবদুর রহমানের স্থায়ী ঠিকানা কমলনগর উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরজাঙ্গালিয়া গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের বাড়ির সৈয়দ আহমেদ ছেলে। তার জম্মস্থান চরজাঙ্গালিয়া, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে চরকাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স নিয়ে অবৈধভাবে কাজী কাজ করে আসছেন যা সম্পূর্ণ অনৈতিক অবৈধ, আব্দুল রহমানের নিকাহ রেজিস্ট্রার বাতিল করার জন্য জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারের প্রতি জোর দাবি জানায়। সরেজমিনে এসে তদন্ত করে অবৈধভাবে ৪ হাজার বিয়ে পড়ার অপরাধে তাকে আইনের আওতায় এনে নিকাহ রেজিস্ট্রার বাতিল করে শাস্তি দিয়ে নতুন কাজী নিয়োগ দেয়ার আহবান করেন তারা।

কাজী আব্দুর লতিব আরও বলেন ১ ই ডিসেম্বর ২০১৩ সালে ফরাশগঞ্জ আলী আলিম মাদ্রাসার অধক্ষ্য বরাবর লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার থেকে একটি লিখিত চিঠি মাধ্যমে মো: আবদুর রহমানের অস্থায়ী নিকাহ রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা জম্মতারিখ প্রতিবেদন চাওয়া হয় উক্ত প্রতিবেদনের আলোকে প্রেরিত স্বারক ১০ নভেম্বর ২০১৩ সালে ২৭/২০১১- ১৪৮০/৮(৯) নং নির্দেশ মোতাবেক কমলনগর উপজেলা হাজীর হাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের সৈয়দ আহমেদ ছেলের জম্ম শিক্ষা বোর্ড অনুযায়ী ৬ জানুয়ারী ১৯৮৮। ২০০২ সালে দাখিল ২০০৪ সালে আলিম পাশের একটি লিখিত প্রতিবেদন ৪ ডিসেম্বর ২০১৩ সালে প্রেরন করেন অধ্যক্ষ আলী আকবর।

জালজালিয়াতি করে জম্মনিবন্ধন সনদ সাজিয়ে ও ২০২২ সালে পরিচয়পত্র নোয়াখালী থেকে স্থান্তরের মাধ্যমে, বাড়ি ঘর নির্মান না করে অর্থের বিনিময়ে চরকাদিরা ইউনিয়ন থেকে হোল্ডিং নং বানিয়ে চরকাদিরা ইউনিয়নের কাজী নিয়োগের পর উচ্চ আদালত কাজী নিয়োগ স্থগিত করে রাখার পর, দীর্ঘ ১২ যাবত অবৈধভাবে কাজীর দায়িত্ব পালন করা ও হাজীর হাট ইউনিয়ন অতিরিক্ত কাজীর দায়িত্ব দেয়ার বিষয়ে লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার মো. সালাহ উদ্দিন বলেন, ‘কাজী আব্দুর রহমানের বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ