1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প : ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : Tuesday, June 17, 2025,
  • 207 Time View

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাঁক্রো বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধবিরতি অর্জন করতে সক্ষম হয়, তাহলে এটি খুবই ভালো হবে এবং ফ্রান্স এতে সমর্থন জানাবে, পাশাপাশি আমরা এটাই চাচ্ছি।
খবর সিএনএন

সোমবার (১৬ জুন) কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘ আলোচনা জন্য একটি প্রস্তাব দেয়া হয়েছে।

ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, উভয় পক্ষ থেকেই জ্বালানি, প্রশাসন, সাংস্কৃতিক অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো বন্ধ করা উচিত। কারণ কোনো কিছু দিয়েই এর পরিমাপ করা যায় না।

“তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।”

“কারণ আমি বিশ্বাস করি যে যত শিগগির সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরি— তারা খুবই ভুল চিন্তা করেন।”

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।

অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ