1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে, পানি বাড়ছে — চরাঞ্চলে আতঙ্ক

আরিফুল ইসলাম:
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 241 Time View

আরিফুল ইসলাম:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজের সবগুলো—মোট ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদীর তীরবর্তী চরাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করছে এবং গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (৩১ মে) রাত ১০টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে (বিপৎসীমা ৫২.১৫ মিটার)। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার (১ জুন) ভোরের মধ্যে পানির উচ্চতা আরও ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে।

তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি ঢুকে পড়েছে। অনেক এলাকায় মানুষ ইতোমধ্যে গবাদিপশু ও মালামাল নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব গেট খুলে রাখা হয়েছে যাতে পানি নিস্কাশন স্বাভাবিক থাকে। তারা আরও জানান, পানি প্রবাহের গতি অনুযায়ী পর্যবেক্ষণ চালানো হচ্ছে এবং প্রয়োজনে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

চরাঞ্চলের বাসিন্দারা জানান, গত বছরের মতো হঠাৎ করে পানি বাড়ায় তারা আতঙ্কিত। কেউ কেউ ইতোমধ্যে কাঁচা ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ