1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নবীনগরে শিল্পপতি রিপন মুন্সীর মধ্যস্থতায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াল টিয়ারা গ্রাম

মো. আবুল কালাম:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 228 Time View

মো. আবুল কালাম:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল দুই পক্ষের গ্রামবাসী। কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের কৃতি সন্তান, দেশের খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সমাজসেবী শিল্পপতি রিপন মুন্সীর সক্রিয় উদ্যোগে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিষয়ক একটি শান্তিপূর্ণ শালিসি সভা অনুষ্ঠিত হয়। নবীনগরের পূর্ব ছয় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত সভাটি পরিণত হয় এক ঐক্যবদ্ধ মিলনমেলায়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম। সভা পরিচালনা করেন শিল্পপতি রিপন মুন্সী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মো. সাইফুল হক, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যান আল ইমরান, শিবপুর, নাটঘর ও বিদ্যাকুট ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দসহ পূর্ব ৬ ইউনিয়নের সাধারণ জনগণ।

শালিসি সভা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে বাদ এশা পর্যন্ত। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারকদের মধ্যে প্রধান কয়েকজন একটি জুরিবোর্ড গঠন করেন। জুরিবোর্ডের রায় ঘোষণার পর দুই পক্ষই একে অপরকে আলিঙ্গন ও মিষ্টি মুখ করিয়ে রায় মেনে নেন এবং প্রকাশ্যে অঙ্গীকার করেন—আজ থেকে টিয়ারা গ্রামে আর কোনো দলাদলি থাকবে না এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না।

এমন সফল ও শান্তিপূর্ণ মীমাংসা হওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন শিল্পপতি রিপন মুন্সী। অনেকেই তাঁর এই মহৎ উদ্যোগকে ‘উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ