1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ বলেছেন, দিনাজপুরে সাংগঠনিক সফরে- সার্জিস আলম

মাসুদুর রহমান:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 134 Time View

মাসুদুর রহমান:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, ‘যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেককে কাজে লাগিয়ে, সেটি বিক্রি না করে সবচেয়ে ভাল মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারের অধিক সন্তান আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভাল মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথা চারা দিয়ে উঠবে।’
আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে জনসংযোগ কালে এক পথসভায় সারজিস আলম আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি। এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।’
দুই দিনব্যাপী সাংগঠনিক সফরের প্রথম দিনে তিনি আজ ঘোড়াঘাট,হাকিমপুর (হিলি), বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সাদিয়া ফারজানা, আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম দিনাজপুর সফরের দ্বিতীয় দিন বুধবার বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ খানসামা, চিরিরবন্দর ও দিনাজপুর সদরে পথ সভায় বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ