ফ.ম.আইয়ুব আলী
রূপসায় হাফেজ মোঃ আব্দুর শুকুরকে সভাপতি ও মাওলানা শাহ মুয়াজ্জেমকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন নৈহাটী ইউনিয়ন শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ২১মে বুধবার বাদ মাগরিব ১নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের রূপসা উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম মেজবাহ।
সংগঠনের নৈহাটী ইউনিয়নের সভাপতি হাফেজ আব্দুস শুকুরের সভাপতিত্বে ও মাওলানা শাহ মুয়াজ্জেমের পরিচালনায় বক্তৃতা করেন মাওলানা মাসুদুর রহমান, মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ শেখ, শফিকুর রহমান, শহিদুল ইসলাম, মোঃ শহীদ শেখ, মিরাজুল ইসলাম প্রমুখ।
ঘোষিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ আলী আজগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ সরদার, দপ্তর সম্পাদক মোঃ ইমরান, প্রচার সম্পাদক মোঃ রাসেল, প্রকাশনা সম্পাদক মিন্টু গাজী, দাওয়াত ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খালিদ হোসাইন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।