1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাঘাটায় সরকারি ওএমএস ১০০০ কেজি চালসহ ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 133 Time View

রিপোর্টঃ মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি।

বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) বিকেল ২টার দিকে বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড়ে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) চাল বিক্রির গোডাউন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইউমত তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওএমএস ডিলার ও বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন খোলা বাজারে ৩০টাকা চাল বিক্রির জন্য সরকারিভাবে সাঘাটা উপজেলা খাদ্য গোডাউন থেকে চাল গ্রহণ করেন। চালগুলো তার বিক্রির স্থান বোনারপাড়া কলেজ মোড় গোডাউনে রাখার পরে কৌশলে গোডাউনে তালা লাগিয়ে গোডাউনে ভেতরে সরকারি খাদ্য অধিদফতরের বস্তা খুলে ইউরিয়া সারের বস্তুায় রাখছিলেন।

এ সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে চাল শনাক্ত করলে ঘটনাস্থল থেকে ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৭ বস্তা মোট ১০০০ কেজি চাল জব্দ করা হয়।

সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম জানান, এ ঘটনায় অভিযুক্ত ডিলারকে বরখাস্তসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ