1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 18 Time View

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জে জেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সর্বমোট ৭ (সাত) লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গত রোববার ( ৩০ আগস্ট ২০২৬) খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী (শদ্ধ বিদাই পুলিশ সুপার) । BKMEA এর পক্ষে মামুনুর রশিদ, পরিচালক, বিকেএমইএ এবং মোঃ নজরুল ইসলাম স্বপন, পরিচালক, বিকেএমইএ ৫ (পাঁচ) লক্ষ টাকার চেক এবং NCCI এর পক্ষে আবু জাফর, পরিচালক, এনসিসিআই, আহমেদুর রহমান তনু, পরিচালক, এনসিসিআই এবং গোলাম সারোয়ার সাঈদ, পরিচালক, এনসিসিআই ২ (দুই) লক্ষ টাকার চেক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নিকট হস্তান্তর করেন।এসময় অন্যান্য পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ মনে করে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। BKMEA ও NCCI-এর এই সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ