কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপনও বিতরণ কর্মসূচিতে ইউএনও
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে।
উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মহেশখালী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীতে মহেশখালীর ইউএনও মোঃ ইমরান মাহমুদ ডালিম।
মঙ্গলবার ১সেপ্টেম্বর সকালে কক্সবাজার মহেশখালী উপজেলার মধ্যবর্তীস্থানে অবস্থিত কালারমারছড়া উচ্চ বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে চারা রোপণ ও ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওইসময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের প্রায় ৪শত চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষক প্রিয়তোষ পাল, এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বেলাল আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মৌলানা আবদুল হামিদ, প্লানেটিয়ার্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সামশুল আলম , অভিভাবক সদস্য সামশুল আলম ও তরুণ পরিবেশের সুচিন্তক অপূর্ব দেসহ প্লানেটিয়ার্স ক্লাবের সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চারা বিতরণকালে যত্নসহকারে রোপন এবং নিয়মিত পরিচর্যা ও পরিবর্ধন করার পরামর্শ দেন। রোপকৃত গাছের চারা’র পরিচর্যা ও মনিটরিংএ মাধ্যমে ০৩ জনকে পুরস্কার প্রদান করা হবে। চারা পেয়ে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত।