1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

সোনারগাঁয়ে ১ হাজার ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২৫ হাজার টাকা

সোনারগাঁ প্রতিনিধি 
  • Update Time : Friday, August 28, 2026,
  • 57 Time View
সোনারগাঁয়ে ১ হাজার ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২৫ হাজার টাকা
সোনারগাঁ প্রতিনিধি
 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০টি অবৈধ আবাসিক গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা, কালভার্টের ভেতর, মিরেরটেক বাজার এবং রিয়া মহল সিনেমা হলের বিপরীত পাশে অবৈধভাবে স্থাপিত প্রায় ১ হাজার ৬০০টি আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অনিয়মের দায়ে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল-এর নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ