1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

কাশিয়ানী জংশনে যাত্রীর ব্যাগ ছিনতাই, জনতার হাতে আটক এক ব্যক্তি

মামুন মোল্লা :
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 48 Time View

গোপালগঞ্জের কাশিয়ানী জংশন স্টেশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সাজ্জাদ শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে কাশিয়ানী জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক সাজ্জাদ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের মুকুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন সাজ্জাদ। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
এ ঘটনায় সাজ্জাদের দুই সহযোগীর নামও জানা গেছে। তারা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের মামুন শেখের ছেলে রুবেল শেখ এবং একই থানার মালা গ্রামের অপর এক রুবেল।
পরে কাশিয়ানী জংশন স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা আটক সাজ্জাদ শেখকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ