খুলনা রূপসা, নন্দনপুর গ্রামের ঐতিহ্যবাহী তালবনের মাঠ।
মাঠটা আছে, কিন্তু মাথার উপর ছায়া দেওয়া সেই প্রাচীন তালগাছটি আজ আর নেই।
গত কোরবানি ঈদের দিনে স্বেচ্ছায় পড়ে গেছে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া স্মৃতি।
ছোটবেলা থেকে এই গাছের গোড়ায় বসে আড্ডা দিয়েছি, খেলা দেখেছি। আজ মাঠে গেলে বুকের ভেতর মোচড় দেয়। গাছটা দাঁড়িয়ে নেই, শুয়ে আছে।
কিন্তু ইতিহাস এখানেই শেষ না।
খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আমরা আবার তালগাছ লাগিয়েছি। বিগত দিনে লাগানো কিছু গাছও বেঁচে আছে।
সবার কাছে বিশেষ অনুরোধ
নন্দনপুরের এই ঐতিহ্যবাহী তালবনের মাঠটাকে বাঁচিয়ে রাখতে আসুন সবাই মিলে মাঠের চারপাশে আরও তালগাছ লাগাই।
একসাথে গাছের পরিচর্যা করি, খেলাধুলার মান উন্নয়ন করি।
গাছ লাগান, ছায়া বাঁচান, ঐতিহ্য বাঁচান।