1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

আশাশুনির এসিল‍্যান্ড যৌতুক মামলায় কারাগারে

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 49 Time View
৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
বিজয় কুমার জোয়ার্দার মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল জোয়ার্দারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে কয়েক বছর আগে বিজয় কুমার জোয়ার্দারের বিয়ে হয়। পরে বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুমি কাসারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন মুক্তা। একপর্যায়ে মুক্তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠিয়ে পরে নিজে সেখানে যাওয়ার কথা বলেন বিজয়। মুক্তা ভারতে অবস্থানকালে জানতে পারেন, সুমি আশাশুনিতে বিজয়ের সঙ্গে অবস্থান করছেন। খবর পেয়ে তিনি দ্রুত ভারত থেকে আশাশুনিতে ফিরে আসেন। এরপর তাঁর কাছে বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৩ ফেব্রুয়ারি মুক্তাকে মারধর করা হয় এবং পরদিন পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সকালে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ৪ মার্চ স্বামী বিজয় জোয়ার্দার, শ্বশুর পরিমল কুমার জোয়ার্দার, শাশুড়ি ঊষা রানী জোয়ার্দার, ভাসুর পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারীকে আসামি করে আশাশুনি থানায় মামলা করেন মুক্তা।
মামলার পর বিজয় কুমার জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিনে ছিলেন তিনি। এর মধ্যে তাঁকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
সোমবার বিজয় জোয়ার্দারের পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান পিন্টু স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুজ্জামান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিজয় জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিজয় জোয়ার্দারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ