1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি আশুলিয়া থানার তরিকুল ইসলাম

মোঃ সোহেল রানা
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 38 Time View

ঢাকা জেলার মাসিক অপরাধ সভায় জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ ঢাকা জেলার মাসিক অপরাধ সভায় জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। এতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতি অর্জন করলেন। এর আগে মে ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানসহ পুলিশের নিয়মিত কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই অর্জন এসেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা’র এ অর্জনকে ঢাকা জেলা পুলিশের জন্যও গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ