রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থা এরনা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মাহমুদুল হাসান (২১) ২। সিয়াম শিকদার (১৯) ৩। ইশতিয়াক আহমেদ নেওয়াজ (২৭) ৪। সোহাগ (২১) ৫। মাহতাব শেখ (৩৫) ৬। মোকারিন (২৮) ৭। তানজির (২৭) ৮। জয় (২৪) ৯। ফাহাদ হোসেন ফায়িম (২১) ১০। মোঃ পারভেজ আলী (২৮) ১১। ফয়সাল আহমেদ (৩৯) ১২। হেলাল (৪০) ১৩। মোঃ সোলাইমান (৩৫) ১৪। মোঃ সালমান (১৯) ও ১৫। মঞ্জিল (১৯)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।