ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ ইয়াকুব আলী এবং এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০/০৮/২০২৬ খ্রিঃ ১৭.৪৫ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভংনা পশ্চিমপাড়া সাকিনস্থ (হিজলতলা) জনৈক মনির চৌধুরী এর নির্মাণাধীন ভবনের নীচতলা পার্কিং গ্যারেজে সামনে হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাজমুল হাসান ভূইয়া সজিব (২১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, মাতা-মোছাঃ নাজমা বেগম, সাং-পাঁচোড়া (ভূইয়া বাড়ী), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-ভাংনা পশ্চিমপাড়া (মামা মনিরুল চৌধুরীর বাসা), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ আলামিন (২৪), পিতা-মোঃ মুসা মিয়া, মাতা-মোছাঃ রেহেনা বেগম, সাং-শুভাঢ্যা দীঘিরপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩। মোঃ আলামিন ঢালী (৩৪), পিতা- মিলন ঢালী, মাতা-মৃত শিল্পী আক্তার, সাং-ভাংনা বাগ বাড়ীর সাথে, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২১/০৮/২০২৬ খ্রিঃ ০২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের ইমামবাড়ী সাকিস্থ বারুরমাঠ হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ কাইফ (২১), পিতা-মৃত ফারুক হোসেন, মাতা-সাহানাজ বেগম নাজু, বাংলাদেশে কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গাজমি নাই (ভাসমান), এ/পি সাং-আমবাগিচা (সালেহা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৬৪, তারিখ-২১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক), ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৫৮, তারিখ-২১/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।