1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

লাইসেন্সবিহীন তেল বিক্রির অভিযোগে মহেশখালীতে অভিযান! ৬ প্রতিষ্ঠান সিলগালা, ২টিকে জরিমানা

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 42 Time View
মহেশখালী উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। ১৯ই আগষ্ট উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ভাসমান বিক্রয়কেন্দ্রসহ মোট ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযান পরিচালনাকালে মেসার্স ওসাম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটিকে সরাসরি তেল বিক্রির কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়। অননুমোদিতভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রাসেল এন্ড কোম্পানি নামের অপর একটি বন্ধ প্রতিষ্ঠানের মালিক উপস্থিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
​অভিযানের সময় বাকি চারটি প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে কোনো অনুমোদন না থাকায় ও জননিরাপত্তার স্বার্থে ওই চার প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেওয়া হয়।
​তেল একটি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় তা সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অগ্নিনিরাপত্তাসহ নানা আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় একাধিক ভাসমান ও অনুমোদনহীন তেল বিক্রয়কেন্দ্র শনাক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরণের অভিযান বিচ্ছিন্নভাবে না চালিয়ে উপজেলার সর্বত্র ধারাবাহিক নজরদারি বজায় রাখা প্রয়োজন, যাতে সিলগালা করা প্রতিষ্ঠানগুলো পুনরায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে।
​প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, অসাধু উপায়ে লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির প্রবণতা বন্ধ করতে প্রশাসন নিয়মিত এমন অভিযান বজায় রাখবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ