1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

বাবার রুহের মাগফিরাত কামনায় কেশবপুরে ২০০ চারা বিতরণ

ছাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 55 Time View
যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) মহাদেবপুর আসহাবে সুফফাহ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে পেয়ারা, লেবু, আমলকি, তেঁতুল, কদমফুলসহ বিভিন্ন প্রজাতির ২০০টি চারা বিতরণ করা হয়। একইভাবে মমিনপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন মোঃ হাবিবুর রহমান হাবিব, ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, সাগরদাঁড়ি বাজার শাখা, কেশবপুর, যশোর।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের উপকারে আসে। এসব গাছ ভবিষ্যতে মানুষের উপকারে আসবে এবং আমার বাবার জন্য সওয়াবের কারণ হবে—এটাই আমাদের প্রত্যাশা। সবাই আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্ত্রী, সিনিয়র মানব ও সমাজসেবা সম্পাদক মোঃ তবিবুর রহমান, মাওলানা মোঃ ইকবাল হোসেন, হাফেজ মোঃ কামরুল ইসলাম, হাফেজ মোঃ রায়হান হোসেন, মোঃ ছাদের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃষ্টির মৌসুমে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখ মহাদেবপুর, কেশবপুর, যশোরের বাসিন্দা ছিলেন। তিনি ১৯ আগস্ট ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ