নীলফামারী থেকে প্রকাশিত সুবাহ্ বার্তার অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কার্যালয়ের সাইডের দেয়ালের সাথে সংযুক্ত ইট দিয়ে বন্ধ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এবং মূল ভবনের অর্থাৎ সুবাহ্ বার্তার কার্যালয়ের রুমের ভিতরে থাকা কম্পিউটার, পানি গরম করা কেতলি, টেবিল ল্যাম্প, চেয়ার, দুইটি ফ্যান ও ডিজিটাল ক্যামেরা চুরি করে নিয়ে যায়। সুবাহ্ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সবনম আক্তারী জানান, শহরের শাহীপাড়া মোড়ে পরিত্যাক্ত শিশু একাডেমীর (কাজী নজরুল ইসলাম হল বিডি হল) ভবনটি প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে সুবাহ্ বার্তা পত্রিকার অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টারসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা সেখানে নিয়মিত বসে সংবাদ প্রেরণ করে আসছে। নীলফামারী সদর থানার এসআই মনিরুজ্জামান মনির, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক সোহেল রানা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক নবিজুল ইসলাম নবীন ও শিশু একাডেমীর কর্মচারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।