1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন কে দলীয় পদ হতে অব্যাহতির প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মনির
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 52 Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু’কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে পদ থেকে অব্যাহতি প্রদান করায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ২০২৬, বিকেলে দলীয় সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। তারা শহুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে এসে জড়ো হয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা বিএনপির আহব্বায়ক ফজলুর করিম ময়ূক ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের (সূত্র: ১ম.সি-বহি/১০০, তারিখ: ১৩-০৮-২০২৬) পরিপ্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপি আহব্বায়ক ফজলুর করিম কয়ূক ও জেলা বিএনপি সদস্য সচিত আব্দুর রহিম  রিপন গত রোববার ১৬ ই আগষ্ট রাতে  স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তাজু  উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি প্রদান এবং  মোঃ ইয়াকুব আলী’কে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের (সূত্র: ১ম.সি-বহি/১০০, তারিখ: ১৩-০৮-২০২৬) পরিপ্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তাজ উদ্দিন তাজুকে তাঁর যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে  মোঃ ইয়াকুব আলী, সাবেক সাধারন সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য’কে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হলো।এই সিদ্ধান্ত চিঠি জারির তারিখ হতে কার্যকর হবে।

এমতাবস্থায়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান দেওয়া জেলা বিএনপি থেকে।

বক্তারা বলেন – বিগত ১৭ বছর তাজ উদ্দিন তাজু ছিলেন রাজপথের আন্দোলন সংগ্রামে। তিনি কখনো পিছু হটেননি। তার উপর প্রায় ৬৮ টি মামলা ছিলো। বহুবার জেল কেটেছেন। কিন্তু হটাৎ করে তার উপর নেমে আসে অমানবিক আচরণ। বক্তারা এই আচরণে ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, তাকে প্রতিহিংসা মূলক কারণে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রয়োজনে আবার রাজপথে নেমো আসবো। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করি, তিনি যেনো এই বিষয়টি খতিয়ে দেখে তাকে পূনরায় স্বপদে বহাল রাখেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ