1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ওসির ২৪ ঘণ্টার মধ্যে মাদক ছাড়ুন,নয়তো উখিয়া ছাড়ুন।

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 44 Time View
২৪ ঘণ্টার মধ্যে হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন”—উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদারের এমন কঠোর হুঁশিয়ারি মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার করেছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন দৃঢ় অবস্থানকে প্রশংসনীয় উল্লেখ করে সচেতন মহল বলছে, শুধু বক্তব্যে নয়, বাস্তবেও এর কার্যকর প্রতিফলন প্রয়োজন। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় না দিয়ে উখিয়ার প্রতিটি এলাকায় কঠোর ও চিরুনি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে উখিয়ার সুশীল সমাজ, সচেতন নাগরিক ও দলমত নির্বিশেষে সব রাজনৈতিক ব্যক্তিবর্গকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কারণ, শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা।
মাদকমুক্ত উখিয়া গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, ঘোষণার পাশাপাশি নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদকমুক্ত উখিয়ার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে জনগণ পাশে থাকবে—এমন প্রত্যাশাই সচেতন মহলের। ইনশাআল্লাহ।
মাদক কারবারিদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ