1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

যশোর জেনারেল হাসপাতালে পকেটমার আটক

আমেনা নিতু
  • Update Time : Monday, August 17, 2026,
  • 52 Time View

চুরির চেষ্টাকালে আটক আম্বিয়া বেগম

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টাকালে আম্বিয়া বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে

আটক আম্বিয়া বেগম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী এবং মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) সোমবার দুপুরে হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতি বিশ্বাসের ভ্যানিটি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস তাৎক্ষণিকভাবে আম্বিয়া বেগমকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও ভুক্তভোগী নারী ওই নারীকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ