ভোলা জেলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ মোঃ জয়নাল পাটোয়ারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৬ রাত ৮টা ২০ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বড়মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মনির পাটোয়ারী ফার্মেসির সামনে পাকা রাস্তা থেকে ৭০ গ্রাম গাঁজাসহ মোঃ জয়নাল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল পাটোয়ারী (৫৫) বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জালাল পাটোয়ারী এবং মাতার নাম মৃত হনুফা বিবি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।