গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান কাজগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
নগরবাসীর সেবার মানোন্নয়ন, কাজের গতি বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর মাননীয় প্রশাসক গুরুত্বারোপ করেন।